ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৮:১৫:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

মা হচ্ছেন পরীমণি, জানালেন সন্তানের নাম 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মা হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি।সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছিলাম।

পরীমণি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দীন সেলিম নিজেই।

আজ দুপুরে ফেসবুকে পরীকে ধন্যবাদ জানান শরিফুল রাজ।তাতে তিনি লেখেন ধন্যবাদ পরী।

পরীমণি দেড় বছর কাজ করবেন না বলে জানা গেছে।